বিএনপি নেতা
মাগুরায় ব্যবসায়ীর গাড়ি ছিনতাইয়ের অভিযোগ
মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাসহ চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনায় বিএনপি নেতার মারধরের কয়েক ঘণ্টা পর শ্রমিকের মৃত্যু
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে এক কৃষি শ্রমিককে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মাথায় জামিল হোসেন (৫০) নামের ওই শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্তঃসত্ত্বা নারী উদ্যোক্তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদী জেলায় মনোহরদী উপজেলায় অন্তঃসত্ত্বা এক নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি ও চাঁদা দাবির অভিযোগ এনে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
প্রথম আলোর ফটোসাংবাদিক কবিরের ওপর হামলাবিএনপি নেতা জাহাঙ্গীর মাদবর গ্রেফতার, তদন্ত চলছে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা-এর লতব্দি ইউনিয়নে প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান ফটোসাংবাদিক কবির হোসেনকে কুপিয়ে ও তার ছোট ভাই তকবির হোসেনকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা ও মা আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান নামের এক বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত আটটার পর নিজ বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা শেখ সাদীর শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।